সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

আবারও যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

অপু বিশ্বাসকে চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে নিয়মিত দেখা যায়। অপু বিশ্বাস বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’।

২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠনের উদ্যোগে এবারও হবে দুই দিনব্যাপী এই স্বাধীনতার অনুষ্ঠান। এতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। এ অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। অপু বিশ্বাস বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আছেন। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লস অ্যাঞ্জেলেস ছাড়বেন তিনি।