সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নেপালে কী করছেন ইমরান?

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। তার সঙ্গে জুটি বেঁধে চলতি সময়ের অনেক শিল্পী দ্বৈত গান করেছেন। সেসব গান শ্রোতাদের মধ্যেও বেশ সাড়া ফেলে। এ তারকার সঙ্গে এবার গান নিয়ে আসছেন মারুফা তৃষা। ‘ওরে জান’ শিরোনামের একটি গানে তাদের পাওয়া যাবে। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওতে ইমরানের সঙ্গে এতে মডেল হয়েছেন নাজনিন নিহা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

এরইমধ্যে নেপালে মিউজিক ভিডিওটির তিন দিন শুটিং করেছেন বলে জানান ইমরান। এ ছাড়া আরো এক দিন ঢাকায় মিউজিক ভিডিওটির শুটিং করা হয়। চলতি মাসের শেষের দিকে মিউজিক ভিডিওটি প্রযোজনাপ্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে। নতুন গানটি নিয়ে ইমরান দারুণ প্রত্যাশা করছেন। ইমরান বলেন, উড়ে জান গানটির কথাগুলোর মধ্যে শ্রোতারা নতুনত্ব পাবেন। নেপালের চমৎকার কিছু লোকেশনে এটির দৃশ্যধারণ করা হয়েছে। মিউজিক ভিডিওতেও দর্শক-শ্রোতা নতুনত্ব দেখবেন।