সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল করেছে।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করেছে। শেখ হাসিনাকেও হত্যার অনেক চেষ্টা হয়েছে। এটি নতুন কিছু নয়, তবে এটি একটি উদ্বেগজনক বিষয়। এবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অশুভ ইচ্ছার কথা ঘোষণা করার সাহস দেখিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুধু প্রধানমন্ত্রীর কিছু হয় কি না তা দেখব না।। আমরা রাজপথে তাদের প্রতিরোধ করতে প্রস্তুত।’

—-ইউএনবি