সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী ৯ দালাল গ্রেপ্তার

জেলা প্রতিনিধি :

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালাতে সহযোগিতার অভিযোগে ৯ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের এম-৮ কক্ষের মোহাম্মদ আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪ নম্বর ক্লাস্টারের এফ-৬ কক্ষের নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০), একই ক্লাস্টারের জে-৯ কক্ষের জাকির হেসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭ নম্বর ক্লাস্টারের বি-১৪ কক্ষের নূর মোহাম্মদের ছেলে আবদুর রহমান (১৯), ৫১ নম্বর ক্লাস্টারের এম-১৬ কক্ষের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), একই ক্লাস্টারের কে-১৬ কক্ষের সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নম্বর ক্লাস্টারের ডি-১৩ কক্ষের নূর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ছয় নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের আবু বক্করের ছেলে নাজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নম্বর ক্লাস্টারের এল ৭-৮ নম্বর কক্ষের হানিফের ছেলে মোহাম্মদ সালেহ (৪০)। গতকাল বৃহস্পতিবার সকালে ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই মামলায় দালালদের গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।