সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

৩১ আগস্ট থেকে বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশদের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে। গত বুধবার রাতে বার কাউন্সিলের সচিব ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৩১ আগস্ট বিকেল সাড়ে ৪টা থেকে ভাইভা শুরু হবে। এবারের লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। এর আগে গত ৩০ মে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন পাঁচ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। এরপর বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় আরও ১৩৩ জন উত্তীর্ণ হন। তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের পর এই ১৩৩ জন উত্তীর্ণ হন। ২৭ জুন বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২৩০ জন পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের মূল্যায়নের পর ১৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় নয় কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে বিশৃঙ্খলা হয়। পরে এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে এসব কেন্দ্রে আবারও পরীক্ষা নেওয়া হয়। দুই ধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন। এর আগে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এ ছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন এবারের লিখিত পরীক্ষায় অংশ নেন।