সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার জব্দ, আটক ৩

যশোরের বেনাপোলে ২০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যক্তিকে আটকের দাবি করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- ফরিদপুরের নগরকান্দা থানার বানেশ্বরদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. হাবীব(৩৭), গোপালগঞ্জের মুকসেদপুর থানার লোহাচূরা গ্রামের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) এবং একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান, বাংলাদেশি তিন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়।

পরে সন্দেহভাজন তিন পাসপোর্টধারী যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল পেরিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমেই তাদের কাছে স্বর্ণ আছে বলে স্বীকার করে। দুই জনের কাছে ছয় পিস করে ১২পিস, অপর জনের কাছে আট পিস স্বর্ণের বার পাওয়া যায়। ২০ পিস স্বর্ণের ওজন দুই কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৭৪ লাখ টাকা।

স্বর্ণগুলো সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান আরেফিন জাহেদী।

—ইউএনবি