সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৬০০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বহদ্দারহাটে বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এ মামলা করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিএনপির নেতাকর্মী বিনা কারণে পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

জানা গেছে, গতকাল রবিবার (২৮ মে) বিকেলে মহানগর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে নেতারা সমাপনী বক্তব্য দেওয়ার সময় পুলিশ বাঁশি বাজিয়ে ও লাঠি চার্জ করে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে কোন পুলিশ বা নেতাকর্মী আহত হয়নি।

সে সময় বিএনপির নেতারা জানিয়েছেছিলেন পুলিশের ওপর কোন হামলা ঘটনা ঘটেনি।

—-ইউএনবি