সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনায় ডাকাতির ৩৬ ঘন্টার মধ্যে পাবনায় ডাকাতি মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৭ : লুন্ঠিত মালামাল উদ্ধার

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার মালঞ্চি বাজারে ডাকাতির ঘটনার ৩৬ ঘন্টার মধ্যে ডাকাতির মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসাথে জড়িত আন্ত:জেলা ডাকাদলের ৭ সদস্যকে গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ সরঞ্জাম।
রোববার দুপুরে পাবনা সদর থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।
তিনি বলেন, গত ২৪ আগস্ট মধ্যরাতে সদর উপজেলার মালঞ্চি বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতদল চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্নালঙ্কার, ফ্রিজ, টেলিভিশন, মোবাইলফোনসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের পর পাবনা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে অভিযানে ডাকাত সর্দার আমিনুল ইসলামসহ দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, সিএনজি অটোরিকশা, তাজগুলিসহ একটি শাটারগান জব্দ এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আক্তার, মাসুদ আলম, রোকনুজ্জামান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।