সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ।

তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ। এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ‘সন্দেহজনক গতিবিধির’ জন্য ৩৬ পর্যটককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৭টার দিকে নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে যান বুয়েট শিক্ষার্থীরা। বিকালে পাটলাই নদীর তীরে নতুন বাজারে পৌঁছালে দু’টি স্পিড বোটে করে শিক্ষার্থীরা টেকেরহাট পর্যটন স্পটের দিকে যাওয়ার সময় পুলিশের একটি দল দুই নৌকার মাঝি আহাদুল মিয়া ও মুহাদ্দিস মিয়াসহ তাদের আটক করে।

পরে তাদের তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর রলুকদার বলেন, আটকের বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

—-ইউএনবি