সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

লালমনিরহাটে ‘মাদক বহন না করায়’ যুবককে নির্যাতন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকের বাহক হিসেবে কাজ করতে অস্বীকার করায় ২৫ বছর বয়সী এক যুবক মাদক ব্যবসায়ীদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

এ ছাড়া অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা নির্যাতনের শিকার সুমন মিয়ার (২৫) একটি নগ্ন ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে।

মামলার এহাজার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ থেকে ৩ মাস আগে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম মিলন ও তার চাচাতো ভাই লিমন মিয়া সুমনকে মাদকের বাহক হিসেবে কাজ করার প্রস্তাব দেন। সুমন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ক্ষুব্ধ হন। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে লতাবর এলাকার মন্ডাদিঘির পাড় থেকে সুমনকে তুলে মিলনের বাড়িতে নিয়ে যান তারা। পরে মিলন তার সহযোগী রবিউল, মিস্টারসহ কয়েকজন মিলে সুমনকে মারধর করে নগ্ন ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে কিছু জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তারা।

যোগাযোগ করা হলে মিলন বলেন, ‘ প্রায় ১০ বছর আগে তিনি মাদক ব্যবসা থেকে সরে আসেন। সুমনকে আরেক মাদক ব্যবসায়ী তুলে নিয়ে মারধর করেছে। বাবা-মায়ের অনুরোধে তাকে উদ্ধার করেছি। এখন সুমন অন্যের কাছ থেকে টাকা নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’

ভিডিও প্রসঙ্গে মিলন বলেন, এটি একটি এডিট করা ভিডিও ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

—-ইউএনবি