সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

সুনামগঞ্জে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তৈয়বুর রহমান।

বুধবার (০২ আগস্ট) দুপুর ১২টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফারহান সাদিক জামিন আবেদন মঞ্জুর করেন।

তিনি জানান, আসামিদের অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান আদালত। দীর্ঘ ৪০ মিনিট উভয় পক্ষের বক্তব্য শুনে ৩৪ জন আসামির মধ্যে ৩২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। তাদের প্রত্যকে পাঁচ হাজার টাকা মুচলেকার মাধ্যমে জামিন দেন।

উল্লেখ্য, ৩০ জুলাই বুয়েটের শিক্ষার্থীরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন। টাঙ্গুয়ার হাওর ঘুরাঘুরি শেষে তারা তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাটের এলাকায় যাচ্ছিলেন। ডাম্পের বাজার এলাকা থেকে তাহিরপুর থানার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বুধবার আসামিদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।

—-ইউএনবি