সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের নিয়ে যা বললেন অভিভাবকেরা!

ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের নির্দোষ দাবি করে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাদের অভিভাবকেরা।

মঙ্গলবার (১ আগস্ট) বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকেরা এই দাবি জানান।

অভিভাবকেরা জানান, তাদের সন্তানরা কোনো ধরনের রাষ্ট্রবিরোধী ও রাজনীতি কর্মকাণ্ডে জড়িত নয়। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

পরিবারের পক্ষ থেকে আলী আহসান জুনায়েদ বলেন, তারা কখনোই রাজনীতিসহ এ ধরনের কোনো কাজে জড়িত ছিল না।

বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আলী আম্মার মুয়াজের বড় ভাই আলী আহসান জুনায়েদ অভিভাবকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের সন্তানদের সম্পর্কে এমন অকল্পনীয় অভিযোগ শুনে আমরা হতাশ।

তিনি বলেন, আমরা মনে করি এ ধরনের হাস্যকর ও বানোয়াট অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, আমাদের ছেলেদের নির্বিচারে আটক করা এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা করা তাদের শিক্ষাকে হুমকির মুখে ফেলেছে।

গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩১ জন বুয়েটের ছাত্র। সংবাদ সম্মেলনে ২৪ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং আটক ৩৪ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

—-ইউএনবি