সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে টিলা কাটার দায়ে  তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট নগরীর কালীবাড়িতে টিলা কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোর ৫টায় দিকে নগরীর ৮নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচারলনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।

দণ্ডিত মো. বিলাল মিয়াকে (৪৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, আলী আজগর (২০) এবং সাহানুর মিয়াকে (৩৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন বলেন, “বেআইনিভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।

“এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিলাল মিয়া, আলী আজগর এবং সাহানুরকে বিভিন্ন মেয়েদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।”

টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন ও জালালাবাদ থানার এসআই মহবুবুল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।