সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

শ্রীবরদীতে ফসলের সাথে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে ফসলের সাথে এ কেমন শত্রুতা! জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলতি আমন ধানের ক্ষেতের রোপনকৃত ধানের চারা উঠানোর অভিযোগ উঠেছে। উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কৃষক আবুল কাশেমের স্ত্রী মোছাঃ রুবিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে একই গ্রামের মৃত সাইদুজ্জমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম সহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

মোছাঃ রুবিয়া বেগম বলেন, আমার দলিলকৃত জমি জাহাঙ্গীর আলম সহ তার লোকজন জোর করে দখল করতে চাই। এ জমি নিয়ে জাহাঙ্গীর আলম নিজেই কোর্টে ১৪৪ ধারায় মামলা করেছে আবার নিজেই লোকজন নিয়ে আমাদের ধানের চারা উঠাইয়া ফেলিয়াছে।

কৃষক মোঃ আবুল কাশেম বলেন, এ জমি আমাদের দলিলের সম্পত্তি এবং দীর্ঘ দিন যাবত চাষাবাদ করে আসছি। সোমবার জাহাঙ্গীর আলমসহ তার লোকজন এসে আমার রোপনকৃত ধানের চারা তুলে নষ্ট করে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, এ জমি ২২ বছর যাবত আমাদের দখলে ছিল, তারা কিছু দিন আগে দখল করেছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ গত মঙ্গলবার বিকালে তোলা। ছবিতে কৃষক আবুল কাশেম তার নস্ট ধানের চারা দেখাচ্ছেন।