সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, পাবনা :

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) মধ্যরাত ও ভোররাতে তাদের আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জনকে, ঈশ্বরদী উপজেলার শেখেরদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর চারটার দিকে ১১ জনকে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ভোর পাঁচটার দিকে ৬ জনকে এবং সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে আটক করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, শুধুমাত্র গায়েবানা জানাযায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান।