সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

স্মার্টফোনে আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা করলেন মা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল এলাকায় মোবাইল গেইমে আসক্ত হওয়ায় ১২ বছরের শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় মা সোহানা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৬ আগষ্ট বুধবার সকালে শিশু আবির হাসান জয় মোবাইলে গেম খেলছিল। এসময় তার মা সোহানা গেম খেলা দেখে নিজ সন্তানের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগে শিশুর বাবা আসলাম আলী মামলা করার প্রস্তুতি চলছে।