সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

গঙ্গাচড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, এমপি প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মমিনুর ইসলাম, ওসি (তদন্ত) মমতাজুল হক। বিষয়ের আলোকে উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস।

আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, ইউপি সদস্য আজাহার আলী প্রমূখ। সভায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সকল ইউপি চেয়ারম্যানদেরকে উপজেলা প্রশাসন কর্তৃক একটি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা নির্দেশিকা দেওয়া হয়।