সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ক্লাস-পরীক্ষা বহিষ্কারসহ ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

র‍্যাগিংয়ের ধরন অনুযায়ী শাস্তি হিসেবে মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ২ জনকে ২ সেমিস্টার (১ বছর) করে এবং ৪ জনকে ১ সেমিস্টার (৬ মাস) করে ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করা হয়েছে। মৌখিক নোটিশে সতর্ক করা হয়েছে আরও ৩ শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শাস্তির কথা জানানো হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসসহ আবাসিক ছাত্রাবাস এলাকায় ২৪ আগস্ট র‍্যাগিংয়ের অজুহাতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন হয়রারির শিকার শিক্ষার্থীরা। বিষয়টি তদন্ত করে প্রমাণ পান সংশ্লিষ্টরা।

অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রফেসর মামুনুর রশীদ।

—-ইউএনবি