সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস আর নেই

নাটোর-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (৩০ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ৫ বার নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বচিত হন।

এর আগে শনিবার আওয়ামী লীগের এই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি কুদ্দুস ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। যেখানে সকাল ৭টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

—-ইউএনবি