সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কক্সবাজারে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় নিজ বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

তন্নী চৌধুরী ওই এলাকার নেপাল চৌধুরীর মেয়ে এবং কক্সবাজার সিটি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের থেকে জানা যায়, তন্নী বাসায় একা ছিলেন। বাড়ির কাজে তার মা সুভা চৌধুরী বাইরে ছিলেন। বিকালে সুভা একাধিকবার ফোন করেও তন্নীর কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন। পরে স্থানীয়রা ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম গিয়ে লাশ উদ্ধার করে।

তিরি আরও বলেন, পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

—-ইউএনবি