সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বেনাপোল স্থলবন্দরে ২৩টি দেশীয় বোমা উদ্ধার

বেনাপোল স্থলবন্দরে ড্রেনের ভেতর থেকে ২৩টি দেশীয় বোমা উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থলবন্দর এলাকায় রাসায়নিক শেডের পশ্চিম পাশ থেকে বোমাগুলো উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫ নম্বর রাসায়নিক শেডের কাছে একটি ড্রেনে বিপুল পরিমাণ দেশীয় বোমা পাওয়া গেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৩টি দেশীয় বোমা উদ্ধার করে।

ওসি জানান, সেখানে কারা বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

—-ইউএনবি