সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ কিশোরগঞ্জ কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় তাকে আদালতে হাজির করা হলে ১ নং আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাশেদুল আমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি বছরের ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই মামলাটি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রধান আসামিসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহরে গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন, তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে অভিযোগ আনা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনকারী কোর্ট উপপরিদর্শক অজিত কুমার সরকার জানান, আবু সাইদ চাঁদকে আদালতে হাজিরের পর বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আইনজীবী মো. জালাল উদ্দিন জানান, মঙ্গলবার আসামির পক্ষে জামিন আবেদন জানিয়ে আবেদন করা হবে।

—-ইউএনবি