সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

অতিরিক্ত ভিড়ের কারণে কৃষি মার্কেটের আগুন নেভাতে সমস্যায় পড়েছেন কর্মীরা: ফায়ার সার্ভিসের পরিচালক

মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে প্রচুর ভিড় থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ হিমশিম খেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে আগুন নেভাতে সময় লেগেছে এবং দর্শকদের ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিকে সমস্যায় পড়তে হয়েছে।’

এক প্রশ্নের জবাবে ফায়ার অধিদপ্তরের পরিচালক বলেন, একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার কারণ চিহ্নিত করতে তদন্ত করা হবে।

দুইজন সামান্য আহত হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন মার্কেটে পর্যাপ্ত পানির সরবরাহ নেই এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের সরঞ্জাম নেই। এছাড়া মার্কেটে নেই কোনো নিরাপত্তা পরিকল্পনাও।

তাজুল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ জারি করেছে, বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও মার্কেট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

মার্কেটের আশপাশের বিষয়ে কথা বলতে গিয়ে তাজুল বলেন, এটি বঙ্গবাজারের মতো এবং ছোট ছোট গলিগুলো মালামালের স্তূপে আটকে রয়েছে এবং কলাপসিবল গেটগুলো বন্ধ থাকায় দমকল কর্মীদের জন্য সমস্যা তৈরি হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় মার্কেটের নৈশ প্রহরীরাও উপস্থিত ছিলেন না। দমকল কর্মীরা কলাপসিবল গেট ভাঙতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছেছি, আমরা দেখেছি যে আগুন মার্কেটের প্রায় তিন-চতুর্থাংশে ছড়িয়ে পড়েছে। দমকল ইউনিটগুলিা এটি নিয়ন্ত্রণে কঠোর পরিশ্রম করেছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ১৭টি দমকল ইউনিট কাজ করছে। সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।

—-ইউএনবি