সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

রাজনৈতিক বক্তব্যের জন্য জামালপুরের ডিসি বদলি

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইমরান আহমেদকে মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।

জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে মো. ইমরান আহমেদ আসন্ন নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে জামালপুরে নবনির্মিত মাদারগঞ্জ পৌরসভা ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিবৃতিটির একটি ভিডিও মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রচারিত হতে শুরু করে এবং সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও এমন মন্তব্যের কারণে সমালোচনার জন্ম দেয়।

—-ইউএনবি