সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বেরোবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের চার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর ২০২৩) সকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ মেডিকেল সেন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিম, উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার, ছাত্রলীগের বিশ^বিদ্যালয় শাখা সভাপতি পোমেল বড়–য়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। স্বেচছাসেবী সংগঠন ‘বাঁধন’ এর সহায়তায় বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টার এই কর্মসূচির আয়োজন করে।