সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শাহ আমানতে প্রবাসীর রাইস কুকার থেকে ১.৫০ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীর রাইস কুকার থেকে ১ কেজি ৭০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তল্লাশি চালিয়ে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা এসব স্বর্ণ জব্দ ও মোহাম্মদ আলী নামে ওই যাত্রীকে আটক করে।

আটক বিমান যাত্রী মোহাম্মদ আলী জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার মোহাম্মদ মুসার ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসেন।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, শুক্রবার সকাল ৭টা ২৪ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার-জি৯৫২৬ নম্বরের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ আলী।

তিনি বলেন, তাকে সন্দেহ হলে তার মালামাল তল্লাশি করা হয়। তার ব্যাগেজ কেটে একটি রাইস কুকার পাওয়া যায়।

তিনি আরও বলেন, যার মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ কেজি ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—-ইউএনবি