সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ১১০ শত পিস ভারতীয় শাড়ি ও ১৪৪ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ২ জন হলো- উপজেলার কাঠালবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া ও একই গ্রামের মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালবাড়ী গ্রামের রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদের পর সে তার সহযোগীদের নাম-ঠিকানা বলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মো. ইসমাইল মিয়াকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

—-ইউএনবি