সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ডিএমপির দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হাবিবুর রহমান।

শনিবার(৩০ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন।

এদিকে বিদায়ী ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ফুলের রশি দিয়ে গাড়ি টেনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পুলিশ সদস্যরা।

বিদায়ী কমিশনারের বিদায়কালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল বিদায়ী কমিশনারকে বিদায়ী সালাম দেয়।

গত ২০ সেপ্টেম্বর অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমানকে নতুন ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ।

–ইউএনবি