সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় প্রশাসনিক ভবন-১ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপাচার্য প্রফেসর শাহ্ আজম বলেন শেখ হাসিনা তাঁর ক্যারিশমাটিক নেতৃত্বগুণে আজ বিশ্বনেতা হিসেবে পরিগণিত হয়েছেন। মানবতার কল্যাণে তাঁর ভূমিকা বিশ্বনন্দিত। অনেক প্রতিকুলতার মধ্যে পদ্মাসেতু নির্মাণ, তাঁর সাফল্যের মুকুটে আরেকটি পালক সংযোজন করেছে। আমরা তাঁর দীর্ঘায়ুও
সুস্বাস্থ্য কামনা করছি।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বরুণ চন্দ্র রায়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।