সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ফেসবুক নিয়ে বিপদে ফাহমিদা নবী

অনলাইন ডেস্ক :

নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী সোমবার গভীর রাতে তার ফেসবুকে বিপদে পড়ার কথা জানান। তিনি জানান, তার দুটো ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছে। পেজ দুটোর নিয়ন্ত্রণ এখন তার কাছে নেই। ফাহমিদা নবী একইসঙ্গে এমন সংকটের মধ্যে ফেলা হ্যাককারীর তথ্য জানতে পারলে, তাকে তা জানানোর জন্য অনুরোধও জানিয়েছেন। ফাহমিদা নবীর ভাষ্য, ‘আমি খুবই বিপদে পড়েছি। আমার দুটো পেজ কে বা কারা আমাকেই ব্লক করে দিয়েছে। আমি নিজেই ঢুকতে পারছি না। পেজ হ্যাক হয়েছে। এই মুহূর্তে এই পেজ দুটো থেকে আমি হয়ে যদি কেউ কোনো কমেন্ট বা উত্তর দেয়, বুঝে নেবেন সে আমার এই সর্বনাশ করেছে এবং দয়া করে রিপোর্ট করবেন। উদ্ধারের উপায় খুঁজছি।’

ফাহমিদা নবী বলেন, ‘আমাকে সবাই সাইবার ক্রাইবে পেজ দুটি উদ্ধারের জন্য সহযোগিতা নিতে বলতেছেন। এ ব্যাপারে আমি পদক্ষেপ নিচ্ছি। নিয়মিত সংগীতচর্চার ছাড়াও ফাহমিদা নবী স্যোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি তার গানের বিভিন্ন খবর ছাড়াও ফেসবুকে নিয়মিত কবিতাও প্রকাশ করেন। এদিকে ফাহমিদা নবীর কণ্ঠে সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তুমি এলে তাই’ শিরোনামের একটি গান। সুলতানা নুরজাহান রোজির কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। ইয়ামিন এলান গানটির ভিডিও নির্মাণ করেছেন।