সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কোন প্রেক্ষাপটে তৈরী হয়েছে শাহরুখের ‘ডাংকি’?

অনলাইন ডেস্ক :

‘পাঠান’ এবং ‘জওয়ান’র ব্যাপক সাফল্যের পর এবার শাহরুখ খানের ভক্তরা দিন গুনছেন তার পরবর্তী সিনেমা ‘ডাংকি’র অপেক্ষায়। আসছে ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।কদিন ধরেই শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন সিনেমা ‘ডাংকি’র প্রেক্ষাপট ‘ডাংকি ফ্লাইট’ নিয়ে। এটি এমন একটি শব্দবন্ধ যা ব্যবহার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় যাওয়া অবৈধ অভিবাসীদের বা উদ্বাস্তুদের বোঝাতে। তবে এখন আবার কানে আসছে ‘ডাংকি’ সিনেমায় কানাডায় অভিবাসিত ভারতীয়দের সঙ্গে কোন সম্পর্ক নেই। বরং এই সিনেমাতে এমন এক মানুষের কথা বলবে যে উন্নত জীবন পেতে কঠোর পরিশ্রম করে চলেছে।

বিভিন্ন সূত্র জানাচ্ছে, এই সিনেমা উদ্বাস্তুদের উপর ফোকাস করে, তবে এটি কানাডা ভিত্তিক নয় কিংবা এতে কানাডায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। বরং সংবেদনশীলতার সঙ্গে তৈরি করা একটি সিনেমা যা ফোকাস করে একজন মানুষ কীভাবে উন্নত জীবনযাত্রা পেতে অনবরত পরিশ্রম করে চলেছে তার উপর, এবং তার এই সংগ্রামের উপর ভিত্তি করে গল্প নির্মিত।’

যদিও এসব তথ্যের সবটাই ধারণা করা। ছবির পরিচালক রাজকুমার হিরানি কিংবা শাহরুখ খানের কেউই এখনো ছবির গল্প ফাঁস করেননি। ‘ডাংকি’-তে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল। ছবির প্রযোজনা করছে শাহরুখ-গৌরির রেড চিলিজ প্রোডাকশন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া