সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

সিলেটে যুবক অপহরণ: কারাগারে সিসিকের ৪ কর্মচারী

সিলেটে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশি জিজ্ঞাসাবাদে অপহরণের অপরাধ স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেননি সিলেট সিটি করপোরেশনের ৪ কর্মচারী।

দুদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আদালতে হাজির করলে ফের তাদের কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চার কর্মচারী হলেন- সিলেট উপশহর এলাকার শাহরিয়ার আহমদ, চারাদিঘীর পাড় এলাকার রাজা মিয়া, জিন্দাবাজার মিতালী ম্যানশন এলাকার সিয়াম আহমদ ও সদর উপজেলার খাদিমনগর এলাকার তারেক আহমদ।

তাদের গ্রেপ্তারের পর অপহৃত মাহফুজ আহমদকে উদ্ধার করে পুলিশ। মাহফুজের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামে।

পুলিশ জানায়, ১৩ অক্টোবর বিকালে ডিবি পরিচয়ে নগরের কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে থেকে মাহফুজ আহমদকে উঠিয়ে নিয়ে যায় দুর্বত্তরা। তাকে নিয়ে যায় নগরের দক্ষিণ সুরমার পারাইরচক সিসিকের ডাম্পিং ইয়ার্ডে। সেখানে হাত-পা বেঁধে ময়লার ভাগাড়ে ফেলে রেখে মারধরও করে তারা। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে মাহফুজের বন্ধু ও স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অপহরণের ঘটনায় পরদিন ১৪ অক্টোবর বিকালে মাহফুজের ভাই পারভেজ আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

—-ইউএনবি