সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চসিক’র কাউন্সিলর সলিম উল্লাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক সবুজ হোসেন।

অভিযুক্ত সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলায় তাদের বিরুদ্ধে ৯৪ লাখ ৩৮ হাজার টাকার দুর্নীতির অভিযোগ এনেছে দুদক।
দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর ইনচার্জ ও উপ-পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

সলিম উল্লাহ প্রকাশ বাচ্চু ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ অত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।

তিনি আরও বলেন, দুদক মামলাটি আরও তদন্ত করবে এবং তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

—-ইউএনবি