সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে নিহত ৪১

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ বন্দী নিহত এবং প্রায় ৮০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দেশটির রাজধানী জাকার্তার খুব কাছে অবস্থিত তাংগেরাং কারাগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জাকার্তা পুলিশ প্রধান ফাদিল ইমরান জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কারাগারের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কারাগারের নিরাপত্তায় এবং বন্দীরা যেন পালাতে না পারে, সেই লক্ষ্যে কারাগারের চারপাশে কয়েক শ’ পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘আগুন নেভানো হয়েছে এবং পরিস্থিতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই অগ্নিকাণ্ডে ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন মারা গেছে এবং ৮০ জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

তবে, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জাকার্তার পুলিশ প্রধান জানান।

ফাদিল ইমরান আরও জানান, কারা কর্তৃপক্ষ এখনও এই অগ্নিকাণ্ডের কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।

উল্লেখ্য, কারাগারটির ধারণ ক্ষমতা ১২২৫ জনের হলেও, সেখানে ২ হাজার কারাবন্দীকে রাখা হয়েছিল।