সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বন্যার কারণে মেক্সিকোর হাসপাতালে ১৭ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১৭ রোগী মারা গেছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।
সরকারের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়েছে, ভারি বর্ষণের কারণে নদীর পানি বেড়ে যাওয়ায় হিডালগো রাজ্যের তুলা শহরের ওই হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
দেশটির প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদার টুইটারে বলেছেন, ‘হাসপাতালের ১৭ রোগীর মৃত্যুর খবরে আমি মর্মাহত হয়েছি।’
হাসপাতালটির পরিচালনাকারী মেক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির মহাপরিচালক জো রবলেদো বলেছেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি প্লাবিত হয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহে বিঘœ সৃষ্টি হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়।
হাসপাতালের অন্য ৫৬ রোগীকে আরেকটি হাসপাতালে নেয়া হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে কোভিড- ১৯ রোগীও ছিল, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার ছিল।