সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

কনস্টেবল আমিরুল হত্যা: যুবদল কর্মীসহ গ্রেপ্তার ২

গাইবান্ধা জেলা এবং ঢাকার ডেমরা থেকে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম ওরফে পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার নয়াপল্টন ও আশপাশের এলাকায় সহিংসতার সময় কর্তব্যরত অবস্থায় বিএনপি কর্মীদের হামলায় কনস্টেবল আমিরুল নিহত হন।

রবিবার (২৯ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, তথ্যের ভিত্তিতে আজ ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে ও মো. সুলতানকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

কনস্টেবল আমিরুল হত্যার ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

রবিবার সকালে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, শনিবার রাতে পুলিশ এ মামলা করেছে।

—-ইউএনবি