সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন শাকিব-নিপূণ

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের মাঠে বিভিন্ন সময় চিত্রনায়ক-নায়িকাদের দেখা যায়। তারা প্রার্থীর হয়ে ভোটারদের দুয়ারে যান ভোট চাইতে। এবার শাকিব খান ও নিপূণ দুজনকে একসঙ্গে এই ভূমিকায় দেখা যেতে পারে। কয়েক মাস পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নিপূণকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই দুই তারকা। এর আগে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্যদিকে নিপূণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য। শোনা যাচ্ছে এবার চার বছর পর আবারও শিল্পী সমিতির সভাপতি পদের জন্য লড়বেন কিং খান। এরইমধ্যে এই দুই শিল্পী সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যাচ্ছে। এ বিয়ষ শাকিব খান ও নিপূণ এখই কিছু জানাতে চাচ্ছেন না। তবে বুধবার সকালে নিপূণ ফেইসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে অনেকেই ধারণা করছেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরইমধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে।