সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সবুজ জঙ্গলের মাঝে ফিরলেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

সপ্তাহখানেক আগেই মালদ্বীপের সমুদ্রসৈকতে উষ্ণতা ছড়িয়েছেন টলি সুন্দরী শ্রাবন্তী। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাই বলে নিজের ব্যক্তিজীবনকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লুকিয়ে রাখবেন এমন তিনি নন। দিন কয়েক আগে প্রেমিককে নিয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে নেটিজেনরা সেই খবর জানতে পারে। এবার মালদ্বীপ থেকে ফিরে গেছেন সবুজ জঙ্গলের মাঝে। আপাতত জিম করবেট জাতীয় উদ্যানে সময় কাটাচ্ছেন টলি সুন্দরী। ভারতের উত্তরাখ- রাজ্যের নৈনিতাল ও পৌড়ী গাড়োয়াল জেলায় বিস্তৃত সাফারি পার্কে বন্যপ্রাণীদের সঙ্গে দেখা করতে গেছেন শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি আর রোদচশমা চোখে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জঙ্গলের মাঝেৃজিম করবেট’। জিম করবেট জাতীয় উদ্যানের প্রকৃতির চিত্র ক্যামেরাবন্দি করেছেন নায়িকা। এই সবুজের মাঝে দেখা পেয়েছেন হাতির। সেখানকার সবুজ জঙ্গল, জলাভূমি, নদী উপত্যকা উঠে এসেছে শ্রাবন্তীর স্থিরচিত্রে। এর মাঝে নিজেকেও ফ্রেমবন্দি করতে ভোলেননি তিনি। সম্প্রতি ডান্স বাংলা ড্যান্সের রিয়েলিটি শোর একটি বিশেষ পর্বের শুটিং সম্পন্ন করেছেন শ্রাবন্তী। শিগগির মুক্তি পাচ্ছে এই নায়িকার আসন্ন ছবি ‘লকডাউন’। ছবিতে আদৃত রায়, ওম, মানালি, সোহমদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী।