সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হুমায়রা হিমুর মৃত্যু: ঢাকার বংশাল থেকে একজনকে আটক করেছে র‍্যাব

জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় রাজধানীর বংশাল এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, আটক ব্যক্তির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি।

তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

বৃহস্পতিবার টেলিভিশন শিল্পের অন্যতম খ্যাতিমান মুখ হুমায়রা হিমু নিজ বাসভবনে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে তাকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি