সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঢাকায় ১১২ মামলায় ১০ দিনে গ্রেপ্তার ১৬৩৬ জন : ডিএমপি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১০ দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় ১১২টি মামলা হয়েছে।

এছাড়া ৬ নভেম্বর (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীসহ ১ হাজার ৬৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ও হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার পর নথিভুক্ত মামলার পরিসংখ্যান যাচাই-বাছাই করে ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, ওইদিন আটটি মামলা এবং পরদিন ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ৩০ অক্টোবর ৮টি ও ৩১ অক্টোবর ১০টি এবং ১ নভেম্বর প্রতিদিন ১৪টি করে মামলা দায়ের করা হয়। অপরদিকে ৩, ৪ ও ৫ নভেম্বর যথাক্রমে ৭টি, ১টি ও ১৩টি এবং সর্বশেষ ৬ নভেম্বর দায়ের করা হয় আরও ১০টি মামলা।

ডিএমপি ২৮ অক্টোবর ৬৯৬ জন এবং ২৯ অক্টোবর ২৫৬ জনকে গ্রেপ্তার করে। এছাড়া ৩০ অক্টোবর ১৫৮ জন ও ৩১ অক্টোবর ১৪১ জন, ১ ও ২ নভেম্বর যথাক্রমে ৯৬ জন ও ৬০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭ জন, ৫ নভেম্বর ৫২ জন ও ৬ নভেম্বর ৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

—-ইউএনবি