সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ঢাকায় ফ্ল্যাট থেকে দুই বোনের লাশ উদ্ধার

রাজধানীর হাজারীবাগের কালীনগর এলাকার একটি বাসা থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) উদ্ধার করা লাশ দুটি জেসমিন আক্তার (৪৪) ও তার ছোট বোন নাসরিন আক্তার (৩৫) এর বলে জানা গেছে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাওন কুমার জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই নাজির হোসেন বলেন, তার দুই বোন মানসিক সমস্যায় ভুগছিলেন।

বড় বোন জেসমিনকে হত্যার পর নাসরিন আত্মহত্যা করে বলে জানান তিনি।

পরিবারের সদস্যরা তাদের কক্ষে প্রবেশ করলে জেসমিনের গলাকাটা লাশ মেঝেতে পড়ে থাকতে এবং নাসরিনকে আহত অবস্থায় জীবিত অবস্থায় দেখতে পান।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

তারা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে জানা যাবে বলে জানান এসআই শাওন কুমার।

—-ইউএনবি