সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইসি ও আঞ্চলিক নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছেন, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন অফিসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নগরবাসীকে সুরক্ষিত রাখতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যদি নাশকতার চেষ্টা করে এবং প্রতিবাদের নামে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা বাস পোড়ানো, যানবাহন ভাঙচুর, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

সন্ধ্যায় যানবাহনে অগ্নিসংযোগের বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, বাস পোড়ানো কোনো রাজনীতির অংশ হতে পারে না।

এই অপরাধে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া নাশকতার সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।

—-ইউএনবি