সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বেনাপোল থেকে ২১টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোলে ২১ টি ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোমবার দিবাগত রাতে বেনাপোলের ভবেরবেড় গ্রামের একটি পুকুরের ঝোপ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল মজুদ রয়েছে।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি ভর্তি বিপুল পরিমাণ (২১ টি) ককটেল উদ্ধার করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে- উদ্ধার ককটেলগুলো দিয়ে যে কোনো বড় ধরনের নাশকতা তৈরির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে সেখানে রাখা হয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

উদ্ধার ককটেলগুলো যশোরের বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি