সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

ফাইল ছবি

গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার(২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২০ নভেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে আদালত তা ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন।

এর আগে গত ২ নভেম্বর বিএনপি নেতার জামিন আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামিন আবেদনের পর ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে গত ৩০ অক্টোবর ফখরুলকে কারাগারে পাঠানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের প্রায় ১০ ঘণ্টা পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।

রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

—-ইউএনবি