সাম্প্রতিক
Skip to content

সর্বশেষ খবর

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে নেপালকে ২-১ গোলে পরাজিত করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সেমিফাইনালে একসময় পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের...

দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা সোহেল রানার, স্ত্রীকে নির্দোষ দাবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধষর্ণের পর গলাকেটে হত্যা মামলার আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেছেন স্বপ্না আক্তার। তবে বিচারকের প্রশ্নের জবাবে সোহেল রানা বলেছেন, আমাকে মাফ করে দেন। বুধবার (৩ জুন) ঢাকার শিশু...

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বার্থ ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা...

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হয়ে আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময়...

আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি কিংবা গ্যাস লিকেজ—সম্ভাব্য...

দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে...

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। তরুণ ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১ জুন) থেকে নতুন এই নিয়ম বলবৎ করেছে দেশটি। নতুন বিধান অনুযায়ী,...

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৭৯টি শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার...

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

দেশের প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে...

জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে ‘বাধ্য হয়ে’: প্রতিমন্ত্রী অমিত

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘বাধ্য হয়ে’ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার এ...

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার দাবি কেশম দ্বীপ ও বিমান ঘাঁটিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় দেশই একে অপরের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। সোমবার (১ জুন) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের গোরুক শহরের একটি রাডার স্টেশন এবং কেশম...

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলো ক্ষুদ্ধ জনতা

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি...