



অনুসন্ধান
সাম্প্রতিক খবর
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দূর্ণীতিমুক্ত ইনসাফ, ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়তে ১০ দলীয় জোটকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। ১৯৭১ সালে মহান…
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল নির্বিচারে গণহারে মামলা দিয়ে দেশে মামলা বাণিজ্য শুরু…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সন্ত্রাসীদের শাস্তি না দিয়ে তাদের পক্ষে দাঁড়ালে গত ১৭ বছরে নিপীড়িত হওয়ার যে দাবি করা হয়, তা ভুয়া প্রমাণিত হবে। তিনি বলেন, “যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, যে সন্ত্রাসীর পাশে দাঁড়ায়—তার পরাজয় অবশ্যম্ভাবী।” বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে এনসিপিসহ ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়। পথসভায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রীমঙ্গল–কমলগঞ্জ এলাকার পর্যটন শিল্পের অপার সম্ভাবনা কাজে লাগাতে এনসিপি কাজ করবে। প্রার্থী প্রীতম দাশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে থাকার সময় তিনি দেখেছেন কীভাবে প্রীতম দাশ স্থানীয় জনগণের দাবি নিয়ে মন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করেছেন। তিনি রাস্তা নির্মাণ, অনুদান আদায়, ন্যায্য হিস্যা ও ন্যায্য মজুরির দাবিতে কাজ করেছেন এবং বেশ কয়েকটি কাজ বাস্তবায়ন করেছেন বলেও দাবি করেন। শ্রমিকদের মজুরি প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ঘণ্টায় ৬০ টাকা মজুরি নির্ধারণের দাবি করেছে দলটি। তিনি বলেন, বর্তমানে শ্রমিকরা যে মজুরি পান তা জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য অত্যন্ত কম হলেও দেশের অর্থনীতি সচল রাখতে তারা কাজ করে যাচ্ছেন। এনসিপি নির্বাচিত হলে মজুরি বৃদ্ধি করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, চা-বাগানের শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে আন্দোলন গড়ে তোলা হবে। “যারা এই উর্বর মাটি থেকে চা উৎপাদন করে দেশ ও বিশ্বে পৌঁছে দিচ্ছে, তাদের ভূমির অধিকার ফিরিয়ে দিতে আমরা কাজ করব,” বলেন তিনি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সহিংসতা বাড়ছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, তাদের শরিক দল জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হামলা-মামলা ও সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে।” তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। বিএনপির কিছু শীর্ষ নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা জনগণ মেনে নেবে না। তাঁর ভাষায়, “যারা গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের চিন্তা মানেই আবার একই অপরাধের প্রস্তুতি।” পথসভায় তিনি আগামী নির্বাচনকে গণভোট আখ্যা দিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ, জনগণের অধিকার ও ন্যায্য মজুরি আদায়ের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিখেকো ও বনখেকোদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনপিপির মনোনীত প্রার্থী প্রীতম দাশ, ব্যারিস্টার জুনেদ আহমেদ, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেরোবি প্রতিনিধি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীত উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী উৎসবটির উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন,…
নড়াইল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল—২ আসনের প্রার্থীরা সরাসরি এসে দাঁড়ালেন জনতার কাঠগড়ায়। ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’—এ স্লোগানকে সামনে রেখে…
খুলনা : ২০২১ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামানকে মাগুরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলী করা হয়। সেই আদেশ বাতিল করে বদলী হয়ে…
ডামুড্যা (শরীয়তপুর): ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর তিন আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী পক্ষ থেকে দাড়িপালাম মার্কায় গণসংযোগ ও দোকানে দোকানে লিফলেট বিতরণ করেছেন সংসদ সদস্য প্রার্থী মোঃ আজহারুল…
নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই দৃঢ় হচ্ছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’–এর তৃতীয় রাউন্ডে দেখা গেছে, এখন…
রংপুর ব্যুরো: র্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০০ বোতল এস্কাফ (ঊঝকঁভ) এবং ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-১৩’র সিনিয়র সহকারী…
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার…
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে প্রমের টানে সুদূর মরিশাস থেকে বাংলাদেশের মুরাদনগরে ছুটে এসেছেন নন্দিনী হুরইন (২৭)। মরিশাসে কাজের সুবাদে বাংলাদেশি মেহেদী হাসান (৩১) সঙ্গে পরিচয় হয়…
ফেনী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে কাজ করবে জামায়াত। যারা বাংলাদেশকে ভালোবাসবে, তাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ’, দ্বিতীয়…