সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে ঢাকাগামী বাস থেকে ৫৯ বোতল মাদক উদ্ধার , আটক -১

নড়াইল সদর উপজেলার হাতিরবাগান এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল মাদকজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শহিদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নড়াইল- যশোর মহাসড়কের হাতির বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনের নিচে রাখা কার্টুন সন্দেহজনক মনে হলে সেগুলো খুলে দেখা হয়। পরে কার্টুনের ভিতর থেকে ৫৯ বোতল ‘এস্কাফ’ নামক মাদকজাতীয় পানীয় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শহিদ হোসেনকে আটক করা হয়। আটক শহিদ হোসেন যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশের ভাষ্য, উদ্ধারকৃত ‘এস্কাফ’ নেশা জাতীয় পানীয় হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক পুলিশ সহ সদর থানার পুলিশ বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল পেন্সিডিল সাদৃশ্য ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। সেই সাথে শহিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা রজু করা হয়েছে।