সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাহির গায়ে-হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অনলাইন ডেস্ক :

চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও বিয়ে করছেন বলে মিডিয়ায় জোর গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। এবার সেই সে গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিল একটি ছবি। বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। ওই নেতার সঙ্গে মাহির গায়েহলুদের পোশাকে একটি ছবিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া গেছে। কিছুদিন আগে স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘না, বিয়ে হয়নি, আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’ কদিন আগে কক্সবাজারে গিয়েছিলেন মাহিয়া মাহি। জিজ্ঞেস করা হয়েছিল মাহিকে, হানিমুনে নাকি? মাহি উত্তরে বলেছিলেন, ‘বাবা-মায়ের সঙ্গে কেউ হানিমুনে যায় নাকি?’ বেশ কয়েকটি রহস্যময় ছবি পাওয়া গেছে, যেখানে মাহিকে দেখা গেছে এক যুবকের সঙ্গে। একটি ছবি কক্সবাজারের। একটি স্ক্রিনশট পাওয়া গিয়েছে, যেখানে রাকিব নামের ওই যুবক লিখেছেন, কে তুমি? মাহি উত্তরে লিখেছেন ‘বউ।’ যুবক সেখানে ভালোবাসার ইমোজি দিয়েছেন। সেই গুঞ্জন এখন আরো ডালপালা গজিয়ে সামনে আসছে। এরইমধ্যে মাহিয়া মাহি আলোচনার জন্ম দেন ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে, যে স্ট্যাটাসে মাহি লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ, এখন তা নিয়ে চলছে আলোচনা। অনেকে বলছেন, বিয়ের ঘোষণা দেবেন এ নায়িকা। তবে এ বিষয়ে মাহির সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। খোলাসা করেননি কিছ্ইু। এরইমধ্যে গাজীপুরের ওই ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের কথা শোনা যাচ্ছে। রোববার সকালে মাহির মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। মাহিয়া মাহি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মরীচিকা’ নামে তার একটি ওয়েব সিরিজ। নতুন করে শুটিং করছেন শাহীন সুমনের ‘মাফিয়া’ ওয়েব সিরিজে।