সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মাটিরাঙ্গায় বাসদ নেতা টুটুলের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি, প্রতিনিধি :

জাহিদ আহম্মেদ টুটুল(৬৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মাটিরাঙ্গার সাপমারা নামক এলাকার গভীর খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি মাটিরাঙ্গার ওয়াসু এলাকার বাসিন্দা। সকালে স্থানীয়রা গভীর খাদে মোটরসাইকেলসহ ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে জানায়।

মাটিরাঙ্গা থানার ওসি মো: আলী জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দূর্ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করা বিস্তারিত জানা যাবে।

নিহত জাহিদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বাক ছিলেন। বর্তমানে সাম্যবাদ আন্দোলনের জেলা আহ্বায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ির সাবেক নেতা কবির হোসেন বলেন, তিনি বান্দরবান থেকে রাঙ্গামাটি হয়ে রাতে মাটিরাঙ্গা ফিরছিলেন। পথে সাপমারা নামক এলাকায় এই ঘটনা ঘটে। হয়তো ঝুম বৃষ্টিতে মোটরসাইকেল নিয়ন্ত্রন করতে না পেরে খাদে পড়ে যান। এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।