সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি:

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকচাপায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় উপজেলার লালবাগ রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম রিপন সদর দক্ষিণ থানার ২২ নং ওয়ার্ডের শ্রীমন্তপুর এলাকার হাজী রেসমত আলীর ছেলে। তিনি কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) কাজী খোরশেদ আলম বলেন, লালবাগ রাস্তার মাথায় অজ্ঞাতনামা একটা ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

পারিবারিক অনুরোধে নিহতের মরদেহ ময়নাতদন্ত না করে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।